বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

আফরিন রিয়া : দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে পারভেজ নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশটিতে সন্ত্রাসী ও ডাকাত দলের হাতে প্রাণ হারালেন ৪৩ বাংলাদেশি।

স্থানীয় সময় শুক্রবার দেশটির অ্যাকটনভিলে পারভেজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে ডাকাতদল। এসময় বাঁধা দিতে গেলে ডাকাতদলের গুলিতে নিহত হন তিনি।

মোহাম্মদ পারভেজের বাড়ি, কুমিল্লার দাউদকান্দী উপজেলার দিঘীরপাড় গ্রামে। তার বাবার নাম সৈয়দ আলী বেপারী। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button