বিশ্ববাংলা
৪ বাংলাদেশির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ

ভানুয়াতুতে মানব পাচারের অভিযোগে আটক ৪ বাংলাদেশির জামিন আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির আদালত। এসময় নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা।
৪ বাংলাদেশি হলেন, সুমন, বুক্সো নাবিলা বিবি,পলাশ হোসেন ও আনোয়ার হোসেন। অভিযুক্তদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকায়, পালিয়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে, তাদের জামিন আবেদন নাকচ করেন আদালত।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ভালো কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে পাচার করে, ১০২ জনকে দেশটিতে নিয়েছিলেন। কিন্তু,ভানুয়াতু পৌঁছার পর ওইসব বাংলাদেশিকে তারা দাস হিসেবে ব্যবহার করতেন।
পরে পাচার হওয়া বাংলাদেশিদের উদ্ধার করে দেশে ফেরত পাঠায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ও ভানুয়াতু সরকার।
বাংলাটিভি/ নূর



