দেশবাংলা

নানা সমস্যায় জর্জরিত কর্পূর দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়টি

তানিয়া ইসলাম, বগুড়া : বগুড়ার সোনাতলা উপজেলার কর্পূর দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত। আর ঝুকিপুর্ণ ভবনে চলছে পাঠদান। যেকোনো সময় ছাঁদ ধ্বসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দ্রুত ভবনটি সরিয়ে নতুন ভবন নির্মাণের দাবী শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহলের।

১৯৬৪ সালে স্থাপিত বগুড়ার সোনাতলা উপজেলার কর্পূর দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়। সে সময়ই ২ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়। শুরুর দিক থেকেই বিদ্যালয়টি লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলায় অনেক এগিয়ে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১২শ শিক্ষার্থী লেখাপড়া করছে। সেই তুলনায় নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, কমনরুম, ক্যান্টিন।

এছাড়া বর্তমানে বিদ্যালয়টিতে ঝুকিপুর্ণ ভবনেই চলছে পাঠদান, অফিস কক্ষ, হলরুমসহ বিভিন্ন কার্যক্রম। এতে ছাঁদ ধ্বসে পড়ে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে কাটছে আমরাদের সময়। ভয়ে ঠিকমত মননিবেশ করতে পারছি না পড়াশোনায়।

বিদালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে, শিক্ষক ও জনপ্রতিনিধিরা বলেন, বিদ্যালয়টিতে ঝুকিপুর্ণ ভবনেই চলছে পাঠদান। ছাদ ধ্বসে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে। তাই অতি দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি সরিয়ে নতুন একটি ভবন নির্মাণের দাবী জানিয়েছে শিক্ষক ও এলাকাবাসী।

কর্পূর দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়টির নানা সমস্যা রয়েছে স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজার রহমান বলছেন, লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button