বিশ্ববাংলা
আবারো দক্ষিণ আফ্রিকায় অভিবাসী বিরোধী আন্দোলন

মিজানুর রহমান : দক্ষিণ আফ্রিকায় আবারো অভিবাসী বিরোধী আন্দোলন জেনোফোবিয়া ছড়িয়ে পড়ছে সর্বত্র। মঙ্গলবার দেশটির কেপটাউনের বেল হাল্লাসহ ৮টি এলাকায় ভাংচুর-লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
এতে, ব্যাপক ক্ষয়-ক্ষতির মুখে পড়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা।
স্থানীয় গনমাধ্যমের তথ্যানুযায়ী, জোহানেসবার্গ শহর থেকে শুরু হওয়ার পর থেকে, জুলিস স্ট্রিট, ডেবিটন, ইস্টার্ন কেপ, বেনোনি, আটলাস ও সুয়েটোসহ, ছোট শহর থেকে শুরু করে লোকেশনগুলোতেও ব্যাপক লু’টপাট, ভাঙচুর, অ’গ্নিসংযোগ করছে স্থানীয় অভিবাসন বিরোধীরা।



