দেশবাংলা

ছাগলনাইয়ায় ডাকাত দলের হানা

জাকের হায়দার, ফেনী : ফেনীর ছাগলনাইয়ায় ভোররাতে একটি পরিবারে ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার সময় বাঁধা দিলে, ডাকাত দল গুলি করে এবং কুঁপিয়ে একই পরিবারের তিনজনসহ ৪ জনকে আহত করেছে।

স্থানীয়রা খবর পেয়ে এগিয়ে এসে গৃতকর্তা আবদুল্লাহ আল মামুনকে উদ্ধার করে প্রথমে ফেনী ও পরে অবস্থার অবনতি হলে, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। দুই বোন ও এক প্রতিবেশীকে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬ নম্বর পাঠাননগর ইউনিয়নের দক্ষিন হরিপুর গ্রামের দুদু চেরাং এর বাড়িতে।

মামুনের স্ত্রী তাসলিমা আক্তার জানান রাত সাড়ে তিনটার দিকে ১৫ /২০ জনের অস্ত্রধারী ডাকাত দল সিঁধ কেটে ঘরে ঢুকেই উপর্যপরি ছুরকাঘাত ও গুলি করে, আলমিরা ভেঙ্গে তিন ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া দিলে, তাদের ওপর গুলি চালালে আবদুল আউয়াল নামে একজন গুলিবিদ্ধ হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button