দেশবাংলা

কুষ্টিয়া ও পাবনায় ১০ হাজার মানুষ পানিবন্দি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সৌরভ নূর : ভারতের উত্তর প্রদেশে ভারি বর্ষণের ফলে গঙ্গা অববাহিকার পদ্মা-গড়াইয়ে পানি বৃদ্ধি পেয়ে, কুষ্টিয়ার ২টি ইউনিয়নের সহস্রাধিক পরিবার ভোগান্তিতে রয়েছে। ফসল, বসতবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্দশায় রয়েছে এ অঞ্চলের মানুষ। এদিকে, পদ্মার পানি বৃদ্ধির সাথে বাড়ছে প্রধান শাখা গড়াই নদের পানিও। ফলে পাবনার বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে।

ভারতের উত্তর প্রদেশে ভারি বর্ষণের ফলে গঙ্গা অববাহিকার পদ্মা-গড়াইয়ে পানি বাড়ছে হু হু করে। পানি বৃদ্ধির এ গতি অব্যাহত থাকলে নতুন করে আক্রান্ত হবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ ইউনিয়নের ৩৭টি গ্রামের কয়েক হাজার পরিবার। ইতোমধ্যে বন্যায় ১৫শ হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি, বসতবাড়ি তলিয়ে যাওয়ায় মাথাগোজার ঠাঁইও হারাতে হচ্ছে অনেককে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, প্রতিদিন দশমিক ৪ থেকে ৮ সে:মি:পানি বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ২/১ দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করে জেলার আরো অনেক এলাকা প্লাবিত হবে। এ বন্যা উজানে বৃষ্টির কারনে হয়েছে। এটা স্বল্পকালীন বন্যা বলওে জানান, পিযুষ কৃষ্ণ কুন্ডু, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া।

উত্তরাঞ্চলীয় পানি পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হক বলেন, ফারাক্কার সবকটি গেট খুলে দেয়ায়, গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারনে পাবনা এলাকার অন্তত ২০ গ্রামের বিপুল পরিমান সবজীসহ উঠতি ফসল তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার কথা জানালেন, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসক।

সংশ্লিষ্ট খবর

Back to top button