দেশবাংলা
খাস জমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদিহি পাহাড় ও নারায়ন ছড়া অকৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার সকালে মাজদিহি পাহাড় ঈদগাহ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন তারা। শফিক মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, শাজাহান মিয়া, মো: ইমান আলী,আসাদ মিয়া, ইলিয়াস মিয়াসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, পূর্ব পুরুষ থেকে মাজদিহিতে বসবাস করে আসছেন তারা। খাস জমি বন্দোবস্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, তারা। শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়।



