দেশবাংলা

সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩১

পঞ্চগড় ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয় আরো অন্তত ৩১জন।

শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে, বাসের চাপায় রিসা আক্তার নামে এক শিশু মারা গেছে। এসময় আহত হয়েছেন রিসার বাবাসহ ১১ জন।

ভজনপুর নূরানি ইসলামিক কিন্ডার গার্টেন মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী রিসা, সাতমেড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে। এদিকে, গতকাল কুমিল্লায় ৪ পরিবহনের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরও ২০ যাত্রী।

তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন,সাজেদুর রহমান সান্টু ও রহিম মানিক।

সংশ্লিষ্ট খবর

Back to top button