দেশবাংলা

হামলা-মামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

সাইফুর রহমান, খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারায় প্রভাবশালী কর্তৃক হামলা, মিথ্যা মামলা, নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন থেকে জীবনের নিরাপত্তা ও নির্যাতনের রেহায় পেতে ষড়যন্ত্রকারীদের বিচার দাবী করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ময়ফুল বেগম এর মেয়ে নাছিমা আক্তার মীম।

এ সময় উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন ভূইয়া, ভূক্তভোগী মহাব্বত আলী, প্রতিবন্ধী ছেলে নাজিম উদ্দিন। পরিবারটি তাদের উপর দীর্ঘ দিন ধরে নির্যাতনের চিত্র তুলে ধরে তাদের জায়গা দখলের অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, নব্য আওয়ামীলীগে যোগদানকারীদের সাথে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সখ্যতা থাকায় তারা কোন প্রতিকার পাচ্ছেন না।

সে সাথে চক্রটির ইন্ধনে নিজের মেয়েকে অপহরণ, প্রতিবন্ধি ছেলেকে মামলার আসামী করাসহ মারধরের অভিযোগ করেন। সংবাদ সম্মেলন থেকে সুষ্টু বিচার দাবী করেন ভুক্তভোগিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button