সোনাইমুড়ীতে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও সম্মেলনে সভাপতি প্রার্থী খন্দকার রুহুল আমিন।
শনিবার সকালে উপজেলা চেয়ারম্যানের সোনাপুরস্থ বাস ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সোনাপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মোল্লা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পদাক বরকত উল্যাহ সহ অনেকে বক্তব্য রাখেন।
সভপতি প্রার্থী খন্দকার রুহুল আমিন বলেন, আমি দলের দু:সময়ে কাজ করেছি। নেতাকর্মীদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। তাই আমি মনে করি আগামী সম্মেলনে দলের নেতাকর্মীরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করবেন।
তিনি আরও বলেন, আমি সভাপতি নির্বাচিত হলে আজীবন দলের নেতাকর্মীদের পাশে থাকবো ইনশাআল্লাহ।



