শুধুমাত্র রেজিষ্ট্রিকৃতদের মাদক সরবরাহ করে কারবারিরা

সোহেল কিরণ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেড়েই চলেছে মাদকসেবী ও বিক্রেতার সংখ্যা। ফলে, দিনদিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে মাদক সংশ্লিষ্টরা। যুব সমাজকে এ ধংসলীলার হাত থেকে বাচাঁতে জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান, পুলিশ প্রশাসনসহ বিশিষ্টজনেরা।
সময়ের সাথে মাদক কেনা-বেচার ধরণও পাল্টেছে। এখন শুধুমাত্র মোবাইল ফোনে রেজিষ্ট্রিকৃত কাস্টমারদের মাদকের যোগান দেন মাদক কারবারীরা। আর মাদকের এই বিশাল বাণিজ্যের পিছনে কাজ করছে বিশেষ শ্রেণীর এক অসাধু চক্র। যারা রয়ে যাচ্ছে পর্দার আড়ালেই।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় সাড়ে ৫ লাখ মানুষের বসবাস। বৃহৎ এ জনগোষ্ঠীর অধিকাংশই বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক। এসব শ্রমিকদের পুঁজি করে এখানে বাড়ছে মাদকের কারবার। এর হাত থেকে রক্ষা পাচ্ছেনা শিশু, কিশোরসহ নারীরাও।
এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সাধারন জনগনকে সচেতন হওয়ার আহবান জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা। বিভিন্ন সময় অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আসছে না সর্বনাশা এ মাদক। ফলে, সচেতন মহলের সহযোগীতার দাবী পুলিশসহ বিশিষ্টজনদের।.
এখানে মাদক সহজলভ্য হওয়ায়, যুব সমাজ মাদকাশক্ত হয়ে হত্যা, খুন, ধর্ষণ, চুরি-ছিন্তাই সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে কিশোররা। এতে মাদককারবারীরা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। হিতে মাদকাশক্ত হয়ে যক্ষা, ক্যানসার, হৃদরোগ সহ নানা শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়ছে যুব সমাজ।
গত ছয় মাসে থানা পুলিশ মাদক নির্মূলে বিভিন্ন সময় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ১৬৪৮ জনকে মাদক মামলায় চালান করে। তবুও নিয়ন্ত্রণে আসছে না সর্বনাশা মাদক। তাই মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবণ গড়ুন বিভিন্ন প্রচারাভীযান নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করছে পুলিশ প্রশাসন সহ বিশিষ্টজনেরা।
যেখানে থানা পুলিশও চায় মাদক মুক্ত সমাজ গড়তে, যেখানে জনপ্রতিনিধিরাও বলছে তারা মাদকের বিরুদ্ধে, যেখানে সাংবাদিক সমাজও মাদকের বিরুদ্ধে সোচ্ছার, যেখানে সাধারণ জনগণও মাদকের প্রতিকার চায় সেখানে কিভাবে বাড়ছে মাদকসেবীর সংখ্যা? প্রশ্ন তুলেছেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম।
বর্তমান সমাজে ভয়ংকর এক অভিশাপের নাম মাদক। তাই মাদকের বিষয়ে থানা পুলিশ কাউকেই ছাড় দেবে না। সর্বনাশা এ মাদকের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
ধোয়াশার সকল বেড়াজাল কাঁটিয়ে পুলিশ প্রশাসন, সাংবাদিক,জনপ্রতিনিধি ও সচেতনমহল সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই মাদক মুক্ত হবে রূপগঞ্জ এমন প্রত্যাশা স্থানীয়দের।



