বিশ্ববাংলা

দাম্মামে এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

গোলাম কিবরিয়া : সৌদি আরবের দাম্মামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম শরিয়ত উল্লাহ সবুজ।

সবুজের সহকর্মী নাইফ বাবু জানান, গত শুক্রবার হঠাৎ করে তার শরীর ঠান্ডা হয়ে জ্বর আসে এবং কাশি দেয়ার পর, গলা দিয়ে হালকা রক্ত বের হয়। সাথে সাথে তাকে স্থানীয় আল-খোবার ইউসুফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ১২ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান এই রেমিটেন্স যোদ্ধা। দাম্মামের আল-খোবারে একটি গাড়ি কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করতেন তিনি।

শরিয়ত উল্লাহ সবুজের বাড়ি ফেনী জেলার ধর্মপুর ইউনিয়নে। তার পিতার নাম মোখলেস-উর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button