বিশ্ববাংলা

সোনিয়া গান্ধীর সাথে শেখ হাসিনার বৈঠক

হাকিম মোড়ল : ভারত সফরের শেষ দিনে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সাথে রোববার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৬ অক্টোবর) দুপুরে দিল্লির তাজমহল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ছে বার্তা সংস্থা এএনআই।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

চারদিনের এ সফরের তৃতীয় দিনে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাতটি সমঝোতা ও চুক্তি সই হয়। এছাড়া, ৩ টি প্রকল্প উদ্বোধন করেন দুই নেতা।

উচ্চ পর্যায়ের এই বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টন, যোগাযোগ ও জ্বালানী খাতে সহযোগীতাসহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এরপর গেলো দিন বিকেলে রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রাতেই বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে নয়াদিল্লী ত্যাগ করবেন তিনি। তাকে বিদায় জানাবেন বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

সংশ্লিষ্ট খবর

Back to top button