চাকরির নামে প্রতারণা : গ্রেফতার-৫

তানিয়া ইসলাম, বগুড়া : ভুয়া প্রতিষ্ঠান খুলে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে প্রর্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগার এক সাংবাদিকসহ ৫ ব্যাক্তিকে গ্রেফতার কতরেছে বগুড়া পুলিশ।
জানা যায়, অনুমোদনহীন প্রতিষ্ঠান খুলে চাকরী দেয়ার কথা বলে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদের সামনে প্রতিষ্ঠানটির স্থানীয় কার্যালয়ে স্বাক্ষাতের জন্য হাজির হতে বলা হয়। পরে প্রত্যেকের কাছে থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নেয় প্রতিষ্ঠানটি।
এতে করে প্রার্থীদের মধ্যে সন্দেহ হলে তারা একজোট হয়ে প্রতিষ্ঠানটির কাছে নিয়োগপত্র চাইলে তালবাহানা শুরু করে প্রতিষ্ঠানটি এতে প্রতরণার বিষয়টি জানাজানি হয়ে গেলে একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয়।
পরে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে বগুড়া সদর থানার এসআই খোরসেদসহ সংগীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সান্ত করার পর হরিরামপুর দুস্থ মহিলা সংস্থা নামের ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বেসরকারী টেলিভিশন চ্যানেলের নওগা প্রতিনিধি মামুনুর রশিদ বাবু, একই জেলার বদলগাছি উপজেলার তৌহিদুল ইসলাম, বগুড়া সদরের ধরমপুরের হাফিজার রহমান, দুপচাচিয়ার মিজানুর রহমান ও শেরপুর উপজেলার এম এ মালেক নামের ৫জনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
বগুড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, কথিত ওই প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। চাকরি প্রার্থীদের কাছে থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়।



