বিশ্ববাংলা
১১ ও ১২ অক্টোবর আলবাহায় কনস্যুলার সেবা

মিজানুর রহমান : বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার আওতাধীন আলবাহা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আগামী ১১ ও ১২ অক্টোবর কনস্যুলার সেবা দেয়া হবে।
স্থানীয় হোটেল গোল্ডেন টিউলিপে ১১ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকেল ৬ টা এবং ১২ অক্টোবর সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত, এ সেবা দেয়া হবে।
এর মধ্যে রয়েছে, পাসপোর্টের আবেদন গ্রহন, মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের একাউন্ট খোলাসহ অন্যান্য সেবা।
কনস্যুলার সেবা নেয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।



