
শিক্ষার্থীদের সব দাবির সাথে নীতিগতভাবে একমত হলেও সবগুলো বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের হাতে নেই। কিছু দাবির বাস্তবায়ন নির্ভর করে সরকারের উপর।
রোববার দুপুরে এমন মন্তব্য করেছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। দ্রুত সময়ের মধ্যে বুয়েটের পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
উপাচার্য বলেন, ছাত্রদের কিছু দাবি নীতিগতভাবে মেনে নিয়েছি জানিয়ে বাকিগুলো আদায়ে চেষ্টা করা হবে। এছাড়া সব দাবি বাস্তবায়নের ক্ষমতা উপাচার্যের নেই, কিছু সরকারের হাতে আছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময়, আবরার হত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ বিচার কাজ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগের প্রশংসাও করেন বুয়েট উপাচার্য।



