
রাজধানীর গাবতলী এলাকা থেকে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ।
গ্যাল রাত সাড়ে আটটায় গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ (২৪), সফিকুল ইসলাম ওরফে মোল্লাজি (৩৮) ও মোস্তফা হোসেন আরিফ (২৫) নামে তিনিজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিটিটিসিকে জানায়, তারা প্রত্যেকেই পুরনো জেএমবি’র সদস্য ছিল। পরবর্তী সময়ে গুলশানে হলি আর্টিজান মামলাসহ একাধিক মামলার আসামি সোহেল মাহফুজের মাধ্যমে তারা নব্য জেএমবির দীক্ষা লাভ করে।
তাদের মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ ও Protective Text ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে নব্য জেএমবি ও বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল।



