
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তারহীন স্যাটেলাইট চ্যানেল সেবা ডিরেক্ট-টু-হোম-ডিটিএইচ-এর সব অবৈধ সংযোগ সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। সরকারের বেঁধে দেয়া সময়ের পরে অবৈধ সংযোগ পেলেই জেল-জরিমানা করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার লক্ষ্যে অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি জানান, কেবল নেটওয়ার্ক পরিচালনাকে ডিজিটাল করতে হবে। শিগগিরই কমিটি গঠন করার কথা জানিয়ে এখন থেকে সেন্সর হয়ে তারপর ডাবিং করা সিরিয়াল চালাতে হবে বলে জানান তথমন্ত্রী।
১৫ডিসেম্বরের পর থেকে অবৈধ ডিটিএইচ সংযোগ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান তিনি।এসময় ঐক্যফ্রন্ট তাদের দলের ঐক্য ধরে রাখতেই আবরার হত্যাকাণ্ডকে সামনে নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।তবে আবরার হত্যাকান্ড নিয়ে আন্দোলনের ইস্যু করে লাভ হবে না বলেও জানান ড.হাছান মাহমুদ।
বাংলাটিভি/শহীদ



