খেলাধুলাফুটবল

সরাসরি দেখুন ইয়াং এলিফ্যান্টস বনাম টিসি স্পোর্টসের খেলা

বন্দরনগরী চট্টগ্রামে চলছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। খেলায় অংশ নিয়েছে মোট ৮ টি দল। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

২৫ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। এ’গ্রুপের দিনের প্রথম ম্যাচে বিকাল চারটায় মুখোমুখি হবে লাওসের ক্লাব ইয়াং এলিফ্যান্টস ফুটবল ক্লাব বনাম মালদ্বীপের টিসি স্পোর্টস। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি (Bangla TV)।

এছাড়াও দেখতে পারবেনে, বাংলাটিভি অনলাইন (https://banglatv.tv/), Mysports ও Game On অ্যাপের মাধ্যমে।

উল্লেখ্য, পুরো টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে বাংলা টিভি।

 সৌরভ নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button