বিশ্ববাংলা

ভারতে বাংলাদেশি ৩ নাগরিক আটক

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। নাভি মুম্বাইয়ের কোপার খাইরান এলাকা থেকে তাদের আটক করা হয়। দেশটির হিন্দুস্থান টাইমসে প্রকাশিত সংবাদে এ তথ্য জানা যায়।

হিন্দুস্তান টাইমস খবরে বলা হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। আটককৃতরা হলেন, ইয়াসিন মোল্লা,রহিম মন্ডল ও আকাশ শেখ।

পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের কারো কাছেই কোনো গ্রহণযোগ্য পাসপোর্ট বা ভিসা ছিল না। তারা কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button