খেলাধুলা

ব্রাজিলকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা

ব্রাজিল ০-১ আর্জেন্টিনা

কোপা আমেরিকা টুর্নামেন্ট ও রেফারিকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করায় তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার নির্বাসন শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু বার্সেলোনা প্রাণভোমরার ফেরা নিয়ে ছিল জল্পনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসিকে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে ডাকেন আর্জেন্টিনা প্রধান কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘সুপার ক্লাসিকো’। এই মহারণ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

কোপার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফাইনালে পেরুকে হারিয়ে জিতেছিল শিরোপা। কিন্তু এরপর চারটি প্রীতি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তিতের দল। এর মধ্যে তিনটি ড্র করেছে কলম্বিয়া, সেনেগাল ও নাইজেরিয়ার সঙ্গে। একটি হেরেছে পেরুর কাছে।

বিস্তারিত আসছে….

সংশ্লিষ্ট খবর

Back to top button