‘যুবলীগ তার হারানো ঐতিহ্য ফিরে পাবে’

দীর্ঘ দিন কাউন্সিল করতে না পারায় প্রমাণ হয় বিএনপির অভ্যন্তরে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাস হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এসময় নতুন নেতৃত্বের মধ্য দিয়ে যুবলীগ তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এ নেতা। ওবায়দুল কাদের আরও বলেন, যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফেরাতেই শেখ মণির পরিবারের সদস্যকে নেতৃত্বে আনা হয়েছে।
বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা এখন নিজ দলের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করছে। তাছাড়া সরকারের সব কিছুতে নিয়ন্ত্রণ থাকলেও বিএনপির মুখের উপর নেই বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



