অন্যান্যবাংলাদেশ

ঢাকার পথে ‘অচিন পাখি’

ঢাকার পথে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’।

২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে সোমবার।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সিয়াটলের বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় এটি আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

অত্যাধুনিক এ উড়োজাহাজটিতে রয়েছে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি ক্লাসের ২১টি ও ইকোনোমি ক্লাসের ২৪৭টিসহ মোট ২৯৮টি আসন।

সংশ্লিষ্ট খবর

Back to top button