
||বাংলা টিভি অনলাইন||
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করছে সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
শনিবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল করে তারা শাহবাগ মোড়ে এসে বসে পড়েন। এই অবরোধের কারণে শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্স ল্যাব ও শাহবাগ-টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে দুপুর একটার দিকে শাহবাগে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। তিনি আন্দোলনকারীদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
বাংলাটিভি/এসএম/এবি



