Uncategorized
রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে রাজধানীতে ব্যপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাশাপাশি চালানো হচ্ছে জনসচেতনতা। এছাড়া, ঘর থেকে বের হওয়া মানুষেরা যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। এছাড়া সড়কের মোড়ে মোড়ে চলছে তল্লাশি। জরুরী যানবাহন ছাড়া রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ারও মিলছে না অনুমতি।
এদিকে, এক অনলাইন বিফ্রিংয়ে বিভিন্ন দেশে চলমান লকডাউন এখনই শিথিল না করার আহবান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসুস।



