খেলাধুলা
চরম ক্ষতির মুখে বিশ্ব ক্রীড়াঙ্গন

করোনাভাইরাসের কারণে চরম ক্ষতি মুখে বিশ্ব ক্রীড়াঙ্গন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে প্রায় ৭ কোটি টাকা লোকসান গুনেছে এই মহামারীতে।
প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, নারী লিগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু স্কুল টুর্নামেন্টসহ সব ফুটবল টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে ফেডারেশনকে। ক্ষতির বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। জানান কোভিড-১৯ এর জন্য সবগুলো খেলা স্থগিত করতে হয়েছে। ফলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে বাফুফেরে।
করোনা মহামারীতে ফুটবল ফেডারেশনের পাশে দাঁড়াচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। র্নিধারিত সময়ের আগেই বাফুফেকে তার প্রাপ্য অর্থ পৌঁছে দিয়েছে বিশ্ব ফুটবল সংস্থা।
বাংলা টিভি/রাসেল



