অন্যান্যবাংলাদেশ

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুলকে বনানীতে দাফন

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর কুড়িলে যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এ জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।

জানাজার আগে বাবার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান ছেলে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। পরে জানাজা শুরু হয় বেলা ১ টা ৪২ মিনিটে। শেষ হয় ১ টা ৪৫ মিনিটে। জানাজা নামাজে ইমামতি করেন যমুনা ফিউচার পার্ক মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াকুব শরীফ।

জানাজায় মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক-ব্যবসায়ীদের প্রতিনিধিরা অংশ নেন। এই কঠিন সময়েও তার জানাজায় বহু মানুষের সমাগম ঘটে। এর আগে আঞ্জুমান মফিদুল ইসলামর তত্ত্বাবধানে নুরুল ইসলামের গোসল সম্পন্ন করা হয়।

জানাজার পর এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হয়। এর পর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে।

সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গেলো ১৪ জুন নুরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button