অন্যান্যবাংলাদেশ

মঙ্গলবার রাজধানীর যে সব এলাকায় গ্যাস থাকবে না

মঙ্গলবার পাইপলাইন স্থানান্তর কাজের জন্য  রাজধানীর বড় একটি অংশজুড়ে ৬ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখবে বিতরণ কোম্পানি তিতাস গ্যাস। সোমবার তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক মির্জা মাহবুব এ তথ্য জানান।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশেপাশের এলাকায় সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জরুরী গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় তিতাস গ্যাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button