
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১৪৯টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯৮ টি। এখন পর্যন্ত ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন পুরুষ জন এবং সাত জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ দুই হাজার ১৩৮ জন এবং নারী ৫৭১ জন।
এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেয়া সর্বশেষ মঙ্গলবার (২১ জুলাই) সকালের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে শনাক্ত ৬ লাখ ১৩ হাজার ২১৩ জন মারা গেছেন।
অন্যদিকে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৬ হাজার ৬৯০ জন। বর্তমানে সংক্রমণ রয়েছে ৫৩ লাখ ৩২ হাজার ৭৯৭ জনের শরীরে। এদের মধ্যে ৬৩ হাজার ৩৪৭ জনের অবস্থা গুরুতর।



