অন্যান্যবাংলাদেশ

প্লেন ডিটেক্ট রাডার কিনছে বাংলাদেশ

ফ্রান্সের ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের সঙ্গে এক চুক্তির ফলে একটি রাডার সিস্টেম কিনবে বাংলাদেশ, যার ফলে এয়ার ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি দেশের আকাশে যেকোনো প্লেন উড্ডয়ন করলেই তা শনাক্ত করা যাবে। পাশাপাশি দেশের উপর দিয়ে অন্য দেশের প্লেন গেলে নির্দিষ্ট ফি পাবে বাংলাদেশ।

সোমবার (২০ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত এই চুক্তির অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচলের ক্ষেত্রে কারিগরি সহায়তা ও তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে প্রস্তাবিত এই চুক্তির অনুমোদন দেওয়া হয়। চুক্তির ফলে বিভিন্ন স্ট্যান্ডার্ড বাস্তবায়নে বাংলাদেশ ও ফ্রান্স একসঙ্গে কাজ করবে।

ফলে এয়ার নেভিগেশন, বেসামরিক বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা এবং এয়ারপোর্টর ব্যবস্থাপনা উন্নত হবে। এছাড়া বেসামরিক বিমানের সুরক্ষিত উড্ডয়ন ব্যবস্থাপনা এবং বেসরকারি বিমান যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার কথা তা পায় কি-না তা দেখবে এয়ার ফ্রান্স।

তারা অডিটও দেখবে, আমরাও তাদের অডিট দেখতে পাবো। কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি জ্ঞান দেওয়ার জন্য প্রশিক্ষণ এবং এয়ার নিরাপত্তা দেয়ার কাজ করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button