
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন। সারাদেশে ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৩৬। আর এ পর্যন্ত রোগি শনাক্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ২২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৫৩৭ জনের। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ লাখ ৬৭ হাজার ৪৬৩ জন করোনা রোগী।



