অন্যান্যবাংলাদেশ

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান মোহাম্মদ শাহীন ইকবাল

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। এর আগে তাকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয় ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব শাহ আব্দুল আলীম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌ বাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে ২৫ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক প্রতিরক্ষা বাহিনী সমুহের প্রধানদের নিয়োগ বেতন,ভাতা অন্যান্য সুবিধা অনুসারে ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান হিসেবে নিযোগ দেয়া হয় ।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর( আইএসপিআর) জানায় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতিপূর্বক নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button