অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

দেশে আরো ৩৮ করোনা রোগীর মৃত্যু, শনাক্ত ২,৫২০

দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২০ জন।  গেলো ২৪ ঘন্টায় আরো ৩৮ জনের মৃত্যুসহ মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৭৪ জনে।  আর এ পর্যন্ত রোগি শনাক্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ২১ হাজার ১৭৮ জন।

শনিবার(২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৮ জন, বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৭ জন চট্টগ্রামের ১৪ জন, সিলেটের ১ জন, রংপুরের ১ জন ময়মনসিংহের ৩ জন এবং রাজশাহী বিভাগের ৮ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ১০০ বছরের উর্ধে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন। ৩৮ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ৯ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাসায় ৩ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২ হাজার ২৭৮ জনের।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ শনিবার বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৪৩ হাজার ৪০ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৯১০ জন।এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৯৭ লাখ ৫৪ হাজার ২৫৩ জন সুস্থ হয়ে উঠেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button