অন্যান্যবাংলাদেশ

জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট

জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট।  কোরবানির জন্য দেশের নানা প্রান্ত থেকে গরু-ছাগল নিয়ে হাটে আসছেন বিক্রেতারা।

ঈদের ৬ দিন বাকি থাকলেও রাজধানী ঢাকা ও এর আশপাশের পশুর হাটগুলো প্রায় পুরোপুরি প্রস্তুত থাকায় বিক্রি শুরু হয়েছে কোরবানির পশু।

 বিক্রেতারা বলছেন বিক্রি কম হলেও ক্রেতার উপস্থিতি বেড়েছে অনেক। ভারতীয় গরু না আসলে এ বছর ভালো দামে গরু বিক্রি করার আশাও তাদের। তবে, স্বাস্থ্যবিধি মানতে সিটি করপোরেশন ও হাট কর্তৃপক্ষ মাইকিং করাসহ বিভিন্ন উদ্যোগ নিলেও বেশিরভাগ ক্রেতা-বিক্রেতাই তা মানছেন না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসছে ১৭টি। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি ও উত্তর সিটি করপোরেশনে ৬টি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button