অন্যান্যবাংলাদেশ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

ঈদুল আজহায় কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় ৩৫ থেকে ৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী জানান, গেলোবারের মত চামড়া নিয়ে কোন সংকট তৈরি হলে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেয়া হবে।

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণে  সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে রোববার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন বাণিজ্যমন্ত্রী।  বৈঠকে নির্ধারিত হয় ঢাকা ও ঢাকার বাইরে পশুর চামড়ার দাম।সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫ থেকে ৪০ টাকা, আর ঢাকার বাইরে গরুর চামড়া ২৮ থেকে ৩২ টাকা এবং সারাদেশে লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা

অন্যদিকে, স্থানীয় পর্যায়ে চামড়া বেচাকেনা নিয়ে যাতে গতবারের মতো সংকট তৈরি না হয় সেজন্য বিশেষ পরিকল্পনা নেয়ার পাশাপাশি চামড়া পাচার ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী।

এ সময়, কোরবানির পশুর চামড়া নিয়ে গেলোবারের মতো যাতে কোন ধরণের সমস্য না হয় সে বিষয়ে বেশকিছু পরামর্শ তুলে ধরেন চামড়া খাত শিল্পের ব্যবসায়ীরা।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠকে উপস্থিত ছিলেন চামড়া খাত শিল্পের উদ্যোক্তা, রফতানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button