অন্যান্যবাংলাদেশ

আইএসের বোমা হামলার দায় স্বীকার সত্য নয়: ডিবি

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে ঘটনার সাথে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। এছাড়া আইএস এই হামলার দায় স্বীকার করলেও তা সত্য নয় বলে জানিয়েছেন, ডিএমপির উপকমিশনার আব্দুল বাতেন। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, এ ঘটনায় পল্লবী থানায় দু’টি মামলা হয়েছে। যারা গ্রেফতার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে আমরা যা পাচ্ছি এটা ‘স্থানীয় আধিপত্য বিস্তার সংশ্লিষ্ট একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস (অপরাধ কর্মকাণ্ড)’।

জঙ্গির কোনো সংশ্লিষ্টতা আমরা এখনো পাইনি। তারা কেন কাকে কীভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এর বেশি কিছু পেলে আমরা পরবর্তীতে জানাবো।

এদিকে, আটকদের একজন সহিদুলকে ২৭ জুলাই ডিবি পরিচয়ে উঠিয়ে নেয়ার যে অভিযোগ করেছে তার পরিবার, তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া তদন্ত শেষ হওয়ায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে আজই চার্জশিট দেয়ার কথাও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button