
দরজায় কড়া নাড়ছে ঈদুল আযহা। তবে এখনো খুব একটা জমে উঠেনি রাজধানী কোরবানির পশুর হাটগুলোতে। ক্রেতা সমাগম কম হওয়ায় লোকসানের আশংকায় রয়েছেন বিক্রেতারা। এছাড়া ক্রেতাদের অভিযোগ সময় যতই গড়াচ্ছে বাড়ছে কোরবানির পশুর দাম।
প্রতিবছর ঈদুল আযহার দুতিন দিন আগে থেকেই হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা গেলেও এ বছরের চিত্র সম্পুর্ন ভিন্ন। ঈদুল আযহার মাত্র একদিন বাকি অথচ করোনার কারণে রাজধানীর অধিকাংশ কোরবানির পশুর হাটে ক্রেতার উপস্থিতি তুলনামূলক অনেক কম।
মহামারীর কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ায়, অনেকের আগ্রহ নেই পশু কোরবানিতে। আর ক্রেতার অভাবে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না বলে জানালেন ব্যাপারিরা। তবে, ক্রেতাদের অভিযোগ সময় ঘনিয়ে আসায় কোরবানি পশুর অতিরিক্ত দাম চাইছে বিক্রেতারা।
তারপরও নিজেদের সাধ্যের মধ্যে পছন্দের পশু খুঁজছেন ফিরছেন তারা। অন্যদিকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা।
আরমান কায়সার, বাংলা টিভি



