
সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে, পবিত্র ঈদুল আযহা। করোনা পরিস্থিতিতে এবারও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজে আদায় করা হয়েছে। দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বিশ্ব মহামারি থেকে মানবজাতিকে রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
পবিত্র ঈদুল আযহায় দেশের প্রধান জামাত হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টায় হয় প্রথম জামাত। স্বাস্থ্যবিধি মেনে নামাজে মুসল্লিদের দুরত্ব রক্ষা করায় পর্যায়ক্রমে ছয় দফা ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ ঘিরে মসজিদ কর্তৃপক্ষের তৎপরতা ছিল আগে থেকেই। মাস্ক পরে জীবাণু নাশক চেম্বার অতিক্রম করে মুসল্লিদের মসজিদে প্রবেশ করানো হয়।নামাজের পর মোনাজাতে করোনা মহামারী থেকে মানবজাতিকে রক্ষায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এমন কি স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে নামাজ শেষে কোলাকোলি থেকে বিরত ছিলেন সবাই। করোনা সংকটে এ বছরের দুটি ঈদই কাটলো বিবর্ণ।
আরমান কায়সার, বাংলা টিভি



