
একদিনের মধ্যেই রাজধানীর বেশিরভাগ এলাকায় কোরবানির বর্জ্য সিটি কর্পোরেশনের উদ্যোগে অপসারণ করা হয়েছে। তবে দক্ষিণ ঢাকার বাসিন্দাদের অভিযোগ, কিছু জায়গায় এখনো রাস্তার পাশে পড়ে রয়েছে কোরবানীর বর্জ্য। দ্রুত এসব বর্জ্য পরিষ্কারের দাবি তাদের।
এছাড়া ঈদে দ্বিতীয় দিনেও বিভিন্ন জায়গায় পশু কুরবানি হচ্ছে, সেখানকার বর্জ্যও দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়ে কর্তৃপক্ষ।
ঈদের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার ঘোষণা ছিল দুই সিটি করপোরেশনেরই। সে অনুযায়ী কাল কোরবানির দিন সাড়ে সাতশ’র বেশি ছোট-বড় গাড়ি, ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক নিয়ে পথে নামে, প্রায় ১৮ হাজার পরিচ্ছন্নতাকর্মী।
তাদের দাবি, এরই মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে রাজধানীর প্রায় সব এলাকা। কোরবানীর বর্জ্য অপসারণে, এবার সিটি করপোরেশনের তড়িৎ পদক্ষেপে সন্তুষ্ট নগরবাসীও।
তবে ঢাকার কিছু এলাকাতে এখনো রয়ে গেছে, কোরবানির বর্জ্য। সেসব জায়গার বাসিন্দারা বললেন, প্রতিবারই তাদের এলাকায় কোরবানীর বর্জ্য অপসারণে বিলম্বের কথা।
এছাড়া ঈদে দ্বিতীয় দিনে আজও কোরবানী হয়েছে রাজধানী বেশকিছু এলাকায়। এসব এলাকায় বক্তিগত উদ্যোগে, বর্জ্য পরিষ্কার করতে দেখা গেছে। তবে সিটি কর্পোরেশনের কর্মীরা আজও বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করছে।
মাসুদ সুমন, বাংলা টিভি



