অন্যান্যবাংলাদেশ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

 

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালীন পরিস্থিতিতেও প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে পাড়ি দিয়েছিলেন রাজধানীবাসী। ঈদের ছুটি শেষে আবারও কর্মক্ষেত্রে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। তবে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করা এবং অতিরিক্ত ভাড়ার দাবি করেন যাত্রীরা।

ঈদুল আযহার নির্ধারিত ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। করোনা পরিস্থিতির কারণে এবার কম সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায়, ফেরার ক্ষেত্রে মানুষের চাপ ছিলো না খুব একটা।

তবে মহামারী প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বাসমালিক কর্তৃপক্ষ  অনেকটাই উদাসীন ছিল বলে  অভিযোগ যাত্রীদের।  সেই সাথে অভিযোগ উঠে অতিরিক্ত ভাড়া আদায়ের। এদিকে, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নানা পদক্ষেপ নেয় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের এমন ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন ভ্রমণকারীরা।

প্লাটফর্মের পাশাপাশি যাত্রা পথেও যেন যাত্রীদের সুরক্ষা বজায় থাকে সেদিকেও নজর দেয়া হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। এদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও স্বাস্থ্যের নিরাপত্তার কথা যেন নজরে ছিল না কর্তৃপক্ষের। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই কর্মক্ষেত্রে যোগ দিতে নগর মুখী রাজধানীবাসী।

ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। আবারো  রাজধানী ঢাকা  ফিরে পাবে চিরচেনা রূপ এমন প্রত্যাশা সবার।

 

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button