অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

দেশে একদিনে ৫০ করোনা রোগীর মৃত্যু,শনাক্ত ১,৯১৮  

 

দেশে, একদিনে আরো ১ হাজার ৯১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার  ২০ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় করোনায় ৫০ রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ হাজার ২৩৪ জন ।

মঙ্গলবার(৪আগস্ট)দেশে করোনা শনাক্ত হওয়ার ১৫০তম দিনে  স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩,২৩৪ জন।
২৪ ঘণ্টায় আরও ১,৯১৮ জন এ ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪৪ হাজার ২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯৫৫ জন।
এরমধ্যেই দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি তুলে নেয় সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহণ চলাচল। শপিং মল, বাজার, দোকানপাট খোলা রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button