অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

চরম ক্ষতিগ্রস্ত মৌসুমী চামড়া ব্যবসায়ীরা

চামড়া ব্যবস্থাপনার সঠিক নিয়ম জানা না থাকায় মৌসুমী চামড়া ব্যবসায়ীরাও এবারো লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। তবে, এতে চামড়া শিল্পে কোন প্রভাব পড়বে না বলে জানান চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।

রাজধানীর জিগাতলা ট্যানারি মোড় ও পোস্তার আড়তসহ প্রায় সব জায়গায় এবারো  সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে  কোরবানির পশুর চামড়া বিক্রি হয়েছে। এতে চরম ক্ষতিতে পড়েছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা।

সরকারের পক্ষ থেকে আগেই চামড়ার দাম নির্ধারণ ও রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছিল। তারপরও ঈদুল আজহায় পশু কোরবানি শেষে রাজধানীতে গরুর চামড়া আকারভেদে ১৫০-৬০০ টাকা এবং ছাগলের চামড়া ৫-১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।চামড়ার রক্ষণাবেক্ষন ও সঠিক পরিচর্যা বা সুষ্ঠু ব্যবস্থাপনায় অজ্ঞতার কারণে মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলো। এতে চামড়া শিল্পের কোন ক্ষতি হবে না বলেও জানান তারা।

এবার তুলনামূলকভাবে  পশু কোরবানি কম হওয়ায় গত বছরের তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ চামড়া কম এসেছে। তবে, ব্যাপক চাহিদা থাকায় অন্তত: সরকারের বেধে দেয়া দামেই চামড়া বিক্রী করা যাবে বলে জানান, প্রকৃত ব্যবসায়ীরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button