
মহাখালীতে ডিএনসিসির মার্কেটটি স্থায়ী হাসপাতাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন। এমনটিই জানিয়েছেন, উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
দুপুরে রাজধানীর মহাখালীতে ডিএনসিসির মার্কেটে অস্থায়ী আইসোলেশন সেন্টারের কার্যক্রম পরিদর্শনে এসে, তিনি একথা জানান। ঢাকা উত্তর সিটিতে, কোনো নগর হাসপাতাল না থাকায় এটিকে স্থায়ী হাসপাতাল করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করবেন বলেও জানান আতিক। হাসপাতালটি স্বাস্থ্য অধিদপপ্তর ও সেনাবাহিনী যৌথভাবে পরিচালনায় চলবে বলেও জানান মেয়র।
বাংলাটিভি/শহীদ



