
দেশে,১০ হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষায়,একদিনে আরো ২ হাজার ৪৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০০জন। একদিনে ১ হাজার ৭৬৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৫০ হাজার ১৩৬ জন, এছাড়া, গত চব্বিশ ঘন্টায় ৩৪ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ হাজার ৩৯৯জন।
রোববার(৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ২৯ হাজার ৭৪২ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৩১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক কোটি ২৭ লাখ ২৯ হাজার ৩৭২ জন সুস্থ হয়ে উঠেছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাটিভি/শহীদ



