ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিলো ইংল্যান্ড

ব্যাট হাতে দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিলো ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো তারা।
৮ উইকেটে ১৩৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। স্কোর বোর্ডে আরো ৩২ রান যোগ করতে শেষ দুই উইকেট হারায় তারা। দ্বিতীয় ইনিংস থামে ১৬৯ রানে। স্টুয়ার্ট ব্রড তিনটি এবং ক্রিস ওকস ও বেন স্টোকসের শিকার দু’টি করে উইকেট। জয়ের জন্য ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৭৭ রান। কিন্তু ১১৭ রানে ৫ উইকেট হারানোয় ম্যাচ ঝুলে পরে সফরকারিদের দিকে। ষষ্ঠ উইকেটে ক্রিস ওকস ও জস বাটলারের ১৩৯ রানের অনবদ্য জুটি, বদলে যায় ম্যাচের প্রেক্ষাপট। বাটলার ৭৫ রানে ফিরলেও ওকস অপরাজিত থাকেন ৮৪ রানে। তাতে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় থ্রি-লাইয়ন্সরা। ইয়াসির শাহ নেন ৪ উইকেট। আগামী বৃহস্পতিবার সাউদাম্পটনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বাংলাটিভি/শহীদ



