অন্যান্যবাংলাদেশ

সঞ্চয় স্কিমের বিপরীতে ঋণ সুবিধা পাবে প্রবাসীরা

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগে আনতে এবং তাদের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে সঞ্চয় স্কিম সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ সঞ্চয়ের বিপরীতে প্রবাসীরা ঋণ সুবিধার পাশাপাশি, একাউন্ট থেকে জমাকৃত টাকা দেশের বাইরেও পাঠাতে পারবেন বলে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

তিনি বলেন, এর ফলে প্রবাসে কর্মরতরা বিশেষ করে স্বল্প আয়ের প্রবাসীরা এ সঞ্চয় স্কিমের দ্বারা উপকৃত হবেন। এতে প্রবাসীদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থ রক্ষা পাবে বলেও মনে করেন তিনি। আর, এ ব্যবস্থা প্রবাসীদের স্থানীয়ভাবে আর্থিক সুরক্ষা দেবে বলে মত দেন, ইসলামি ব্যাংকের ডিএমডি আবু রেজা মোঃ ইয়াহিয়া। 

প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয় স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মাসিক কিংবা ত্রৈমাসিক কিস্তিভিত্তিক এ সঞ্চয় স্কিম খুলতে পারবেন প্রবাসীরা। এ সঞ্চয় স্কিমের স্থিতি জামানত রেখে তারা ঋণ নেওয়ারও সুযোগ পাবেন।

বর্তমানে প্রবাসীদের জন্য তিন ধরনের সঞ্চয় বন্ড চালু রয়েছে। এগুলোতে কেবল বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের সুযোগ রয়েছে। নতুন নির্দেশনায় স্থানীয় মুদ্রায়ও বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগে আনতে এবং তাদের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে  এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button