দেশবাংলা
প্লাবিত এলাকাগুলোতে ভোগান্তি বেড়েছে

টানা বৃষ্টির প্রভাবে দেশের প্লাবিত এলাকাগুলোতে মানুষের ভোগান্তি বেড়েছে।
এদিকে, সিরাজগঞ্জে কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভোগান্তি বেড়েছে বানভাসীদের। চলতি বছর কয়েকদফ বন্যায় জেলার লাখো মানুষ পানিবন্দী। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, গাজীপুরে তুরাগ, বংশী ও খাটাখালী নদ-নদীর পানি আবারো বৃদ্ধি পাওয়ায় কালিয়াকৈর উপজেলার মানুষ আতঙ্কে রয়েছেন। জলাবদ্ধতায় তলিয়ে গেছে রাস্তাঘাট। মানিকগঞ্জে নদী ভাঙ্গনে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এছাড়া নদী তীরবর্তী এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে।এ বছর বন্যায় জেলায় মোট ৬৫১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০৬টি বিদ্যালয় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।



