
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৮৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৮৩ জনে।
সোমবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৭৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ১২ হাজার ৪৮৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ২৪৮ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন পৌনে দুই লাখ মানুষ।



