দেশবাংলা

বাউফলে বন্ধুর হাতে বন্ধু খুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় শাওন খন্দকার (২৫) নামের এক শিক্ষার্থী খুন হয়েছে তারই বন্ধু রাজিবের (২৪) হাতে।সোমবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ঘাতক বন্ধু রাজিবকে আটক করেছে। শাওন উপজেলার বিলবিলাস গ্রামের জাকির হোসেন খন্দকারের ছেলে। সে ঢাকার টঙ্গি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের এমএস বিভাগের ছাত্র ছিলেন। অভিযুক্ত বন্ধু রাজিব উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুরা গ্রামের ফয়েজ রাজার ছেলে।

শাওনের ফুফাতো ভাই সোহেল ও ফুপু শিল্পী বেগম জানান, গত রবিবার (২৩ আগষ্ট) সন্ধায় শাওন খন্দকারের চোখে টর্চ লাইটের আলো মারে বন্ধু রাজিব। এক পর্যায়ে এ নিয়ে দুই বন্ধু বিবাদে জড়ালে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেয়।

পরে সোমবার বেলা ১১টার দিকে বিলবিলাস বাজারে একটি চায়ের দোকানে বসে শাওন চা পান করতে ছিল। এমন সময় রাজিব এসে শাওনের পাশে দাড়ালে শাওন তার চোখে টর্চের আলো মারার বিষয়টা জানতে চাইলে রাজিব উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে শাওনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাওনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল উপজেলা

স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্তু কুমার সাহা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে কন্ঠনালী কেটে যাওয়ায় ও গলার আসপাশে আরো আঘাত থাকায় অতিরিক্ত রক্তক্ষরনের কারণে শাওনের মৃত্যু হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আল মামুন বলেন, অভিযুক্ত রাজিব রাজাকে আটক করা হয়েছে। মৃত শাওনের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘাতক রাজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই হত্যাকান্ডের সাথে আর কেউ জরিত আছে কিনা।

কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button