বিশ্ববাংলা

ওমানে বাংলাদেশির আত্মহত্যা

পারিবারিক কলহকে কেন্দ্র করে ওমানে শাহীন খান নামে এক প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেছেন। গত শনিবার তিনি আত্মহত্যা করেন। তার দেশের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে।

তার পরিবার জানায়, শাহীন খান বেশ কয়েকবছর ধরে ওমানে কর্মরত ছিলেন। বিদেশে যাওয়ার আগে তিনি বিয়ে করে স্ত্রীকে বাড়িতে রেখে যান। বিদেশে যাওয়ার পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।

এরই জের ধরে মাত্র ২ দিন আগে তার স্ত্রী কাকলী আক্তার অভিভাবকদের উপস্থিতিতে প্রবাসী শাহীনকে তালাক দেন। এ খবর জানার পর, প্রবাসী শাহীন খান ভীষণ হতাশ হন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওমানে তার নিজ বাসায় ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেন।

তার মৃত্যুতে প্রবাসী সহকর্মী এবং পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। আইনী প্রক্রিয়া শেষে শাহীনের লাশ দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button